
বই পরিচিতি: ছোট্ট রাজকুমার যেন বড়দের কেউ লেখেননি, লিখেছেন ছোটদের কেউ। বিশ্বকে বুঝতে সাহায্য করা বা বয়সীদের কাছে শৈশবের সারল্যের কথা তুলে ধরার জন্য এ বই লেখা হয়নি। বিশ্বজগেক নতুন চোখে দেখার একটা বোধ জাগানোর জন্যই মূলত এ বই লেখা হয়েছে। ফলে ছোট-বড় সবার জন্য একটি কালজয়ী বইয়ের মর্যাদা পেয়েছে । এখন থেকে ৫০ বছরের বেশি সময় আগে এ বই ছাপা হয়েছিল। এ বইয়ের সোনালি চুলের ছোট্ট রাজকুমার যেমনটা বলেছিল, ‘আমি এমনভাবে তাকাব, মনে হবে আমি মৃত, এবং সেটা সত্য হবে না,’ ঠিক তেমনিভাবে যারা তাঁর বই ভালোবাসে, তাদের কাছে আনতোয়ান দ্য স্যাঁত-একসু পেরি মৃত নন। ছোট্ট রাজকুমার যে এখনো জীবিত, তার প্রমাণ প্রতিবছর অনেক ভাষায় এ বইয়ের অনুবাদ এবং তার লাখ লাখ কপি বিক্রি হওয়ার ঘটনা।
No posts about this book yet. Be the first in the app!
Read it in the app
Highlight, save quotes, share what you read